ফুরানো সময়
- অয়ন ভড়
স্নায়ুর ভিতর এখনও লেগে আছে শীত —
কিছু বিমর্ষ বিকেল আর বিষন্ন অতীত,
উষ্ণ কোনো হাতের ছোঁয়া, ব্যাকুল হিয়া,
কুয়াশার ভিতর শালিখ আর নস্টালজিয়া,
কিংবা ছায়াঢাকা পথ, অসংখ্য চরিত্র, আকাশ,
মেঘ, নদী, মাঠ, কাশবন, গৃহস্থের বারোমাস।
সাদা-কালো, আলো-ছায়া, মরীচিকা-মরুভূমি,
কিছুটা সময় আর দূরত্ব চেয়ে নেওয়া তুমি।
জলের মতো জীবন কাটাতে চাওয়া সেদিনের সেই আমি
আজ সময় ফুরিয়ে বুঝেছি ফুরানো সময় যে কতটা দামী।
২০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।